1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে হরতালের দ্বিতীয় দিনেও ভোগান্তি চরমে। - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বাগেরহাটে হরতালের দ্বিতীয় দিনেও ভোগান্তি চরমে।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৫ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ পেতে, বাশ বেঁধে ও গাছের গুঁড়ি ফেলে এ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা ও সন্ধ্যা ছয়টায় এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটের ৪’টি সংসদীয় আসনের মধ্যে রামপাল-মোংলা নিয়ে গঠিত একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জেলায় তিনটি আসন চূড়ান্ত করে। একইসঙ্গে ৯ উপজেলার সীমানা পরিবর্তনও করা হয়েছে। এর প্রতিবাদে জেলার সর্বস্তরের মানুষ আন্দোলনে ফুঁসে উঠেছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে দ্বিতীয় দফার আটচল্লিশ ঘণ্টার হরতাল চলছে।

হরতালের কারণে বুধবারের মতোই আজও বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়’সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারেননি। আদালতে আইনজীবীদের অনুপস্থিতিতে কার্যক্রম বন্ধ রয়েছে। যদিও স্কুল-কলেজ খোলা ছিল, তবে পরীক্ষা ছাড়া নিয়মিত ক্লাস হয়নি। সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দিনমজুর ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

এদিকে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের আনাগোনা নেই বললেই চলে। অনেকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে।সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা এমএ সালাম বলেছেন, ‘নির্বাচন কমিশন যদি তার সিদ্ধান্ত পরিবর্তন না করে, আমরা আবারো মিটিং করে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এ বিষয়ে শেখ মঞ্জুরুল হক রাহাদ জানিয়েছেন, জনগণের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো। প্রয়োজনে জনগণের অধিকার ক্ষুন্ন হয় এমন অভিযোগ এনে সংবিধানের আলোকে আমরা উচ্চ আদালতে যাব।প্রসঙ্গত, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করে। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।