1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপি প্রয়াত নেতা মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিএনপি প্রয়াত নেতা মিন্টুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৮২ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সদ্য প্রয়াত অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু’র রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর-২৫) বিকেলে পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামস্থ তাঁর নিজ বাড়িতে এ মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি দুরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মেডেন্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে মৃত্যু বরন করেন। গত মঙ্গলবার বিকেলে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর- ৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী, যশোর-৬ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ-সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান।সদালাপী সাদা মনের মানুষ ৬৭ বছর বয়সী বদরুজ্জামান মিন্টু ২০০৩ ও ২০০৯ সালে কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৪ তিনি অসুস্থতার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করেন।

এর আগে ১৯৯৬ সাল থেকে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ ও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বদরুজ্জামান মিন্টু কেশবপুর উপজেলা থেকে নির্বাচন করে পরাজিত হন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।