1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিয়ের প্রলোভনে ধর্ষণ; যশোর প্রেসক্লাবে সংবাদ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

বিয়ের প্রলোভনে ধর্ষণ; যশোর প্রেসক্লাবে সংবাদ

  • প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার শেয়ার হয়েছে

যশোর  প্রতিনিধি || গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  সোনিয়া আক্তার দিয়া (২৫) নামে এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছে।

এহসান আহম্মেদ ফয়সাল নামক এক যুবক তাকে বিয়ের  প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ করেছে  এবং পরবর্তীতে বিয়ে না করতে চাওয়ায় ফয়সালের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করা হয় সেই মামলা তুলে নিতে চাপ দিয়ে বিষ খাইয়ে তাকে  হত্যাচেষ্টার করা হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন।ভুক্তভোগী সোনিয়া আক্তার দিয়া অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খানজাহান আলীর মেয়ে।

এদিকে বিপরীত পক্ষ বলছে, প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় এসব মনগড়া অভিযোগ তুলছেন সোনিয়া। লিখিত বক্তব্যে ওই নারী অভিযোগ করেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার  ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সাল, তার পিতা মানুয়া, মাতা ও ভগ্নিপতি রিপন ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন।

তিনি রাজি না হলে ফয়সালের পিতা মানুয়া তাকে জাপটে ধরেন এবং ভগ্নিপতি রিপন তাকে জোর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি হত্যাচেষ্টার মামলা করেন। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পিতা ও ভাইকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে এবং তার ভাইকে পুলিশ দিয়ে আটকও করানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি, ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ওই নারী কথিত ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন।

এ সংক্রান্ত ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার ও তার পরিবারের মানহানি করতে  এই সংবাদ সম্মেলন করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।