1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় চুলার আগুনে পুড়ে ছাই দুই বসতঘর - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় চুলার আগুনে পুড়ে ছাই দুই বসতঘর

  • প্রকাশিত : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬১ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা জোড়া ব্রিজ এলাকায় চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর।মঙ্গলবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র,খাদ্য সামগ্রীসহ দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মো. রশিদ ফকিরের মেয়ে হালিমা বেগমের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ঘরের চুলা থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে এবং পাশাপাশি থাকা দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পানি ও বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে আগুনের তীব্রতার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত হালিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চোখের সামনে আমার সব শেষ হয়ে গেল। ঘরে যা ছিল—আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডালসহ সবকিছু আগুনে পুড়ে গেছে।

এখন পরিবার নিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চাই।”এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন, “অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিষয়টি আমরা জেনেছি।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটি অত্যন্ত অসহায়। তারা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।