1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় স্বেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালন - Khulnar Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় স্বেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

  • প্রকাশিত : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোংলার মিঠাখালী ইউনিয়নের সেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১’টায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে প্রায় অধ্যাশতাধিক ভিন্ন প্রকারের চারা রোপণ করা হয়।

এ বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক বিমল কান্তি বিশ্বাস।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দচ্ছলে গাছ লাগানোর উপকারিতা ও পরবর্তী পরিচর্যায় করণীয় সম্বন্ধে বিশদ তুলে ধরেন। এছাড়াও যত্রতত্র ময়লা না করা, মোবাইল দেখে সময় নষ্ট না করা, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশ গ্রহণ করাসহ নানা বিষয়ে ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীরাও ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে প্রধান অতিথির বক্তব্য শ্রবণ করে তার কথামতো চলবে বলে জানায়।

এ সময় মোংলার মিঠাখালী ইউনিয়নের সেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের প্রতিষ্ঠাতা প্রণয় সিকদার বলেন, আমাদের দেশে যেভাবে দিন-দিন গরম বাড়ছে,তীব্র তাপদাহ বাড়ছে এতে করে আমাদের সকলের উচিত গাছ লাগানো। গাছ লাগালে আমাদের পরিবেশ ভালো থাকে এবং বায়ুদূষণ হয় না, যেভাবে সারাদেশে ফ্যাক্টরি বাড়ছে এতে করে দিন -দিন বায়ু দূষণ বাড়ছে। গাছ লাগালে বায়ু দূষণের পরিমাণ কমে আসবে, তাই আমাদের সংগঠন’সহ সকল সামাজিক সংগঠনকে বলবো আপনারা আপনাদের বাড়ীর আঙ্গিনা’সহ যে যেখানে পারেন সেখানেই গাছ লাগান।

এ বিষয়ে মোংলার মিঠাখালী ইউনিয়নের সেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের অন্যতম সদস্য হাফিজুর রহমান বলেন,সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলা গড়ার লক্ষ্যে মোংলার মিঠাখালী ইউনিয়নের সেচ্ছায় ছাত্র জনতা ও একতা সংঘের উদ্যোগে প্রতিবারের মতো এবারও বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ করে যাচ্ছে,কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সংগঠনের সদস্য মিলে কাজ করে যাচ্ছি। এবং সমাজের বিত্তবানদের সহযোগীতা পেলে আশাকরি আগামীতে আরও ভালো কিছু করতে চাই। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প কিছু নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের খাদ্য দেয়, মানুষ যেন অক্সিজেন তৈরির করিগর হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ছাত্র জনতা ও একতা সংঘ। আমরা কেউ বৃক্ষনিধন করব না। আমরা সবাই বেশি করে গাছ লাগাব, গাছের পরিচর্চা করব, সবুজে ভরে তুলব আমাদের এই বাংলাদেশ।

এ বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও মিঠাখালী ইউনিয়ন ছাত্র জনতা ও একতা সংঘের সদস্যরা’সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।