1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় ৫২'টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১'টি ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ ৯'টি। - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় ৫২’টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১’টি ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ ৯’টি।

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।আগামী ১২’ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিকে, ভোটের দিন ঘনিয়ে আসলেও উদ্বেগ কাটছে না ভোটারদের। এরমধ্যে মোংলায় ৫২’টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১’টি ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) এবং ৯’টি অধিক ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সাধারণ তালিকায় রাখা হয়েছে মাত্র ১২’টি কেন্দ্রকে। এসব কেন্দ্রে ভোট দেবেন ১’লাখ ২৩’হাজার ৭৩৫’জন ভোটার।

মোংলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন কর্মকর্তা শাহারিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্বের নির্বাচনি সহিংসতা, যাতায়াত সমস্যা ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও জানান, অধিক ঝুঁকিপূর্ণ যে ৯টি ভোট কেন্দ্র রয়েছে সেগুলো হলো- সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, চালনা বন্দর ফাজিল মাদ্রাসা, দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, দিগরাজ মহাবিদ্যালয়, দক্ষিণ চিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাঁশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুন্দরবন ইউনিয়ন পরিষদ।

এছাড়া ৩১’টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের রয়েছে- মাকড়ডোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামি আদর্শ একাডেমি, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-১), মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয় (ফ্যাসিলিটিস ভবন-২), মোংলা বন্দর ইসলামী আদর্শ বহুমুখী কাওমী মাদ্রাসা, সেন্ট পলস হাই স্কুল, মোহসিনিয়া আলিম মাদ্রাসা, ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়, বিদ্যারবাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়িরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপালীরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈরাগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপাই পীর মেছের শাহ দাখিল মাদ্রাসা, চাঁদপাই মেছের শাহ মাধ্যমিক বিদ্যালয়, মাকড়ডোন আবাসন প্রকল্প কমিউনিটি সেন্টার, আলহাজ¦ কোরবান আলী আলীম মাদ্রাসা, চাঁদপাই ইউনিয়ন পরিষদ কার্যালয়, কানাইনগর আয়সা সিদ্দিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাইনমারী সেন্ট মেরিজ প্রাথমিক বিদ্যালয়, চিলা মনুমিয়া মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ হলদিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনইলতলা এবিএস দাখিল মাদ্রাসা, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমড়াতলা চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজভাট্রি মাধ্যমিক বিদ্যালয়, বুড়বুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিকরেরখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসব কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। প্রথমবারের মতো প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তায় সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবেন। কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থাও নেয়া হয়েছে।

এ বিষয়ে মোংলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শারমীন আক্তার সুমি জানান, ভোটারদের মাঝে স্বস্তি ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যে মাঠে কাজ করছে পুলিশ, নৌবাহিনী ও বিজিবি’সহ বিভিন্ন সংস্থা। তিনি বলেন, এবারের নির্বাচনি দায়িত্বে থাকবেন ১৫০ জন পুলিশ সদস্য, একটি কুইক রেসপন্স টিম, নৌবাহিনীর চারটি ক্যাম্প, এক প্লাটুন বিজিবি এবং তিনজন নির্বাহী ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।