1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৪১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে  পুকুরে পানিতে ডুবে  আ: রহমান মুন্সী ছেলে  আয়মান মুন্সী (১) শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১:৩০ টায় উপজেলার কোদালিয়া ইউনিয়নের রহমত পাড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। এঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার জানায়, সকাল সাড়ে ১১ টায় আয়মান তার পরিবারের সঙ্গে খাবার খেতে খেতে বাড়ির উঠানে দৌড়াদৌড়ি করছিল। সকলের চোখের আড়ালে খেলার সময় আয়মান বাড়ির পুকুরের দিকে চলে যায়। কিছু সময় পর খাবার খেতে থাকা পরিবারের সদস্যরা হটাৎ তাকে না দেখতে পেয়ে খাবার রেখে দৌড়ে পুকুরের কাছে যান এবং সেখানে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

শিশুরটির দাদা নওশের বলেন, সামান্য সময়ের জন্য বেখেয়ালী হয়ে আমরা ছোট্ট আয়মানকে হারালাম যা কখনওই ভোলা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে, যেন আর কোনও পরিবার কোন আয়মানকে না হারায়।স্থানীয়রা জানান, পুকুরের ঘাট এলাকায় কোনো সুরক্ষা বেষ্টনী না থাকা এবং জনসাধারণের অসচেতনতাই এই দুর্ঘটনার কারণ।

এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, কোদালিয়া ইউনিয়নের রহমত পাড়ায় সকাল সাড়ে ১১ টায় খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে আয়মান নামে একবছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এটি একটি হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সচেতনতা বৃদ্ধির দিকে দৃষ্টি আকর্ষণ করছে। পুকুরে বা নদী-নালায় শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।