1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে মুক্তিযোদ্ধা অফিস দখলে অভিযোগ : বিতর্কে বিএনপি নেতা বায়েজিদ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে মুক্তিযোদ্ধা অফিস দখলে অভিযোগ : বিতর্কে বিএনপি নেতা বায়েজিদ

  • প্রকাশিত : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের অফিস দখল করে বিএনপি’র দলীয় কার্যক্রম চালানোর অভিযোগে স্থানীয় বিএনপি নেতা বায়েজিদ মোল্লাকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট স্থানীয় বিএনপি নেতা বায়েজিদ মোল্লা ও মোহাম্মদ মোল্লা মুক্তিযোদ্ধাদের অফিসের তালা ভেঙে ভেতরে থাকা আসবাবপত্র সরিয়ে ফেলেন। এরপর সেখানে দলীয় ব্যানার, পোস্টার ও পতাকা টানিয়ে বিএনপি’র কার্যালয় হিসেবে কার্যক্রম শুরু করেন।

এ ঘটনার পর মুক্তিযোদ্ধা মো. জাফরুজ্জামান, ছবর আলী, আবুল বাশার ও কুব্বত আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, এটি শুধু একটি অফিস নয় এটি মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাসের অংশ। মুক্তিযোদ্ধাদের অফিস দখল মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করা। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধা অফিসটি দখলমুক্ত করুক।

মুক্তিযোদ্ধারা জানান, ২০০৮ সালের নভেম্বরের আগে ভবনটি ছিল কোদালিয়া ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত গুদামঘর। তাদের আবেদনের প্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারক নং ৮২৮/২০০৮ এর মাধ্যমে ভবনটি মুক্তিযোদ্ধা অফিস হিসেবে ব্যবহারের অনুমতি দেন। এরপর তারা নিজস্ব অর্থায়নে ভবনটি সংস্কার করে সেখানে নিয়মিত কার্যক্রম চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত বিএনপি নেতা বায়েজিদ মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের পুরনো অফিস। আমার দাদা মরহুম আব্দুর রাজ্জাক মোল্লা চেয়ারম্যান থাকাকালে এখানেই বিএনপির দলীয় কার্যক্রম চলত। পরে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা জায়গাটি দখল করে নেয়। আমরা শুধু আমাদের পুরনো অফিস পুনরুদ্ধার করেছি।

এ বিষয়ে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পুর্বক দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।অন্যদিকে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তাদের সম্মান এবং অবদান যথাযথ সম্মানের সঙ্গে রাখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মোল্লাহাট উপজেলা বিএনপি প্রায় পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছিল। অথচ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা অফিস দখলের অভিযোগ নানা ধরনের বিতর্ক সৃষ্টি করেছে।স্থানীয় সচেতন মহল বলছে, একদিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অন্যদিকে তাদের অফিস দখল করা বিষয়টি নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।