1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলশিক্ষক সেলিম রেজা নিহত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলশিক্ষক সেলিম রেজা নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মো. সেলিম রেজা (লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক) নিহত হয়েছেন।এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সেলিম রেজা যশোর বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা।

তিনি লুৎফর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে এবং বাঘারপাড়ার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেলযোগে যশোর থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন সেলিম রেজা।যশোর সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় আহার পল্লী রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।সেলিম রেজার আকস্মিক মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানান, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয় একটি দক্ষ ও মানবিক শিক্ষককে হারিয়েছে।নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই সঙ্গে সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।