1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে জমি নিয়ে সৎ ভাইদের তাণ্ডব, ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || জমি দখল নিয়ে যশোরে সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মামলা ও হামলার শিকার এক পরিবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় এক নারীর সৎ ভাইদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশোর সদর উপজেলা ভূমি অফিসের প্রসেস সার্ভার আব্দুল মাজেদ মীর এবং ইউএনও অফিসের কর্মচারী কামরুল মীর।ভুক্তভোগী রমজান আলী চান্দু জানান, ২০২৫ সালের ২ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন অভিযুক্ত মাজেদ মীর, কামরুল মীর, আব্দুস সাত্তার, মজিদ মীর ও ওয়াজেদ মীর। ওই ঘটনায় তিনি যশোর আদালতে সিআর-২১৫৬/২৫ নম্বর একটি মামলা দায়ের করেছেন।

রমজান আলীর খালা কুলসুম বেগম বলেন, আমার বাবা জীবিত অবস্থায় আমাদের সবার মাঝে জমি ভাগ করে দেন। আমার নামে চাঁদপাড়া মৌজার জেএল নং ২০৪, দাগ নং ৭৫১ এর ৩৩ শতাংশ জমি রয়েছে। আমি নিয়মিত খাজনা ও নামজারি করে আসছি। এর মধ্যে ১২.৫ শতাংশ জমি বিক্রি করেছি। বাকি ২০.৫ শতাংশ জমি নিয়ে সৎ ভাইয়েরা জাল দলিল তৈরি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে।তিনি আরও জানান, জমি বিক্রির সময় সম্ভাব্য ক্রেতাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ফলে জমি বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছে।ভুক্তভোগী মা মর্জিনা বেগম বলেন,স্বামীর মৃত্যুর পর ভিটে আঁকড়ে থাকলেও সৎ ছেলেরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন মেয়ের জমিটুকুও বুঝিয়ে দিচ্ছে না। বরং হুমকি দিচ্ছে প্রাণনাশের।

এ বিষয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের এসআই অহিদুজ্জামান জানান, রমজান আলী চান্দুর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তারা সাড়া না দেওয়ায় পরবর্তীতে ওয়ারেন্ট অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়, তবে কাউকে পাওয়া যায়নি।অভিযুক্ত মাজেদ মীর এ বিষয়ে ফোনে বলেন,এটি আমাদের পারিবারিক বিষয় সমাধানের চেষ্টা করছি।তবে অপর অভিযুক্ত কামরুল মীর ফোন রিসিভ করেননি।যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, দুই পক্ষের কাগজপত্র ও শুনানির ভিত্তিতে যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়া হবে।স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপই পারে এ বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।