1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে দুই যুবককে হত্যা ও গুমের অভিযোগে সাবেক এসপি আনিসুরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে দুই যুবককে হত্যা ও গুমের অভিযোগে সাবেক এসপি আনিসুরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের পৌরপার্ক থেকে তুলে নেওয়া দুই যুবককে হত্যা ও লাশ গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলাম রফিক, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের কাজী তৌহিদুর রহমান খোকন আদালতে এ মামলা দায়ের করেন।

তিনি গুম হওয়া যুবক সাইদুর রহমান সাইদের বাবা।মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী কোতোয়ালী থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মিলন আহমেদ।সাবেক এসপি আনিসুর রহমান, টিএসআই রফিকুল ইসলাম রফিক ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ছাড়াও অভিযুক্তরা হলেন—ফুলু মিয়া, রমিজ শেখ, নাসির শেখ, সাইফুল শেখ, হারুন অর রশিদ শেখ, জাহিদুল শেখ ও আল আমিন তালুকদার মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর গ্রামের বাড়ি পিরোজপুরের কুমারখালীতে অনেক সম্পত্তি রয়েছে। স্থানীয় আসামিরা আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে জমি দখলসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

২০১৭ সালের ১ এপ্রিল বাদীর ছেলে সাইদুর রহমান সাইদ সম্পত্তি দখলের প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়। কয়েক দিন পর ৫ এপ্রিল যশোর শহরের পৌরপার্ক থেকে সাইদ ও তার বন্ধু শাওনকে সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা ও টিএসআই রফিক আটক করে মারধর করেন। বাদীর অভিযোগ, এ ঘটনার নির্দেশদাতা ছিলেন সাবেক এসপি আনিসুর রহমান।পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলেও টাকা পরিশোধের পরও তাদের আদালতে সোপর্দ করা হয়নি। বরং বাদীর স্ত্রী হিরা বেগম এ ঘটনায় মামলা করলে তাকেও আটক করে নির্যাতনের মাধ্যমে মামলা প্রত্যাহার করানো হয়। এতে অসুস্থ হয়ে একসময় মারা যান হিরা বেগম।এরপর থেকে সাইদ ও শাওনের আর কোনো খোঁজ মেলেনি। বাদীর দাবি, তাদের হত্যা করে লাশ গুম করা হয়েছে।

উল্লেখ্য বাদী অভিযোগ করেন, আসামিরা আওয়ামী লীগের প্রভাবশালী হওয়ায় সে সময় সাহস করে মামলা করতে পারেননি। বর্তমানে পরিস্থিতি অনুকূল হওয়ায় ঘটনার আট বছর পর তিনি আদালতে মামলা করলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।