1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে বিএনপি ও শ্রমিকদল নেতাসহ পাঁচজনকে কুপিয়ে জখম - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে বিএনপি ও শ্রমিকদল নেতাসহ পাঁচজনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২২৮ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের এড়েন্দা বাজারে একই পরিবারের পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।গুরুতর আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, তিন ভাই ইউনিয়ন বিএনপি নেতা জামান হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কামাল হোসেন, রবিউল, এবং জামানের দুই ছেলে শিহাব ও সোহান স্বজনেরা জানান, জামান ও কামালের ভাইজি রিতুর শ্বশুরবাড়ি চৌগাছায়। সম্প্রতি তার শাশুড়ি মারা গেলে রিতুই এড়েন্দা গ্রামের শিমুল নামের এক নারীর সঙ্গে শ্বশুরের বিয়ে দেন। ওই বিয়ে দেয়ায় কাল হয়ে দাড়ায় তার জীবনে। বিয়ের পর থেকেই চৌগাছায় শ্বশুর, শাশুড়ি এবং রিতুর মধ্যে গোলযোগ শুরু হয়। এর মধ্যেই একদিন আগে শাশুড়ি শিমুলের সঙ্গে রিতুর হাতাহাতি হয়। এ অবস্থায় রিতু এড়েন্দা গ্রামের বাড়িতে চলে আসেন। অন্যদিকে শাশুড়ি শিমুল তার ভাই মানিক, নাসিম, সাজ্জাদসহ কয়েকজনকে পুরো বিষয়টি জানান। তাদেরকে শায়েস্তার নির্দেশ দেন।সেই সূত্র ধরে সোমবার দুপুরে শিমুলের ভাই মানিকসহ আরও কয়েকজন রিতুদের বাড়িতে এসে হুমকি-ধামকি দেন।

এরপর রিতুসহ তার মাকে মারধর এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর লুটপাট করে চলে যান। পরে বাড়িতে এসে কামাল ও তার ভাই জামান বিষয়টি জানতে পারেন। তারা মানিকের কাছে বিষয়টি জানতে যাওয়ার পথে মানিক, নাসিম, সাজ্জাদসহ ১০–১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা কামালের পিঠে ও কপালে একাধিক ছুরিকাঘাত করেন। জামানকে ছুরিকাঘাতে পেট ও বুকে গুরুতর জখম করা হয়। শিহাবের পেটেও একের পর এক ছুরিকাঘাত করা হয়। এসময় পরিবারের বাকিদেরও আঘাত করা হয়। হামলার পর মানিক ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক খন্দকার মাশহুরুল হক জুয়েল বলেন, আহতদের মধ্যে শিহাবের অবস্থা অত্যন্ত খারাপ। এছাড়া জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত রয়েছে। বাকি দুইজন আশঙ্কামুক্ত। পরীক্ষা চলছে। গুরুতর তিনজনকে রেফারের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে আমরা মাঠে আছি।এদিকে খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিএনপি নেতা আশরাফুজ্জামান মিঠুসহ অন্যান্যরা।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, জামান ও কামাল দুজনেই বিএনপির রাজনীতির সাথে সক্রিয়। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। দ্রুত আসামিদের আটকের দাবি জানান আব্দুর রাজ্জাক।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।