1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে রেলগেট এক মাদরাসা শিক্ষকের নির্যাতনে সাত বছরের শিশুর হাত ভেঙে গুরুতর আহত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে রেলগেট এক মাদরাসা শিক্ষকের নির্যাতনে সাত বছরের শিশুর হাত ভেঙে গুরুতর আহত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২২০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার তানজীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছরের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির শংকরপুর মধ্যপাড়ার রাসেল আহম্মেদ তার ছেলে রাইয়ানকে (৭) দুই বছর আগে তানজীমুল উম্মাহ প্রি-হিফয মাদরাসায় ভর্তি করান। ক্লাস চলাকালে মাদরাসার শিক্ষক আবদুস সামী শিশুটিকে ডেকে ক্লাসরুম থেকে বের করে আনেন এবং অন্য শিক্ষার্থীদের সামনেই জোরে টান দিয়ে আছাড় মারেন। এতে রাইয়ানের বাম হাতের কনুইয়ের হাড় চটে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়, ওই শিক্ষক পরে শিশুটিকে জোর করে মাদরাসার চতুর্থ তলায় নিজ কক্ষে নিয়ে গিয়ে হাত বেঁধে র‍্যাকেট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারধর করেন। এতে তার শরীরে নীলচে ফোলা দাগ ও মারাত্মক জখম হয়।

জানা গেছ, ঘটনার পর মাদরাসার অন্যান্য শিক্ষকরা বিষয়টি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সাইফুলকে জানালে তিনি আহত শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে দুপুরে শিশুর বাবা রাসেল আহম্মেদকে ফোনে বিষয়টি জানানো হয়। হাসপাতালে গিয়ে তিনি ছেলের হাতে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পান।শিশুর বাবা রাসেল আহম্মেদ জানান, ‘ছেলের কাছ থেকে এবং মাদরাসার অন্যান্য ছাত্র-শিক্ষকের কাছ থেকে পুরো ঘটনা জেনে আমি থানায় অভিযোগ করেছি। ভিডিও ফুটেজে ঘটনাটি প্রমাণ করা সম্ভব।এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত কোনো বক্তব্য দিতে রাজি হননি অভিযুক্ত শিক্ষক আবদুস সামী অতীতেও একাধিক ছাত্রকে মারধর করার অভিযোগ থাকলেও, প্রধান শিক্ষক সাইফুল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ আছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।