মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের দাইতলায় পারিবারিক বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ইকবাল কবির (৪২) নামে এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়েছেন। আজ বুধবার(১১ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাইতলা এলাকায় বিবাদীর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।আহত ইকবাল কবির যশোর কোতোয়ালী মডেল থানাধীন দাইতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা বা পারিবারিক কোনো বিষয় নিয়ে ইকবাল কবিরের সাথে তার চাচাতো ভাই জুয়েল রানা (৩০)-র দীর্ঘদিনের বিরোধ ছিল।
বুধবার দুপুরে ইকবাল কবির বিবাদী জুয়েল রানার বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় জুয়েল তাকে পথরোধ করে। কথাকাটাকাটির একপর্যায়ে জুয়েল রানা ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে ইকবালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে ইকবালের স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।