1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রূপসায় আজিজুল বারী হেলাল বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

রূপসায় আজিজুল বারী হেলাল বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি।।খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি নক্ষত্র যার মৃত্যু নেই। তিনি অমর হয়ে বেঁচে থাকবেন সমগ্র বাঙালি জাতির হৃদয়ে। তার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে, তিনি মানুষের মণিকোঠায় কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন।

তিনি বলেন, অবহেলিত রূপসা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকার প্রয়োজন। ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সকল আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বাত্মক চেষ্টা করবো। আমার রাজনৈতিক জীবনে আমি যেভাবে পেরেছি সবসময় আপনাদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বিএনপি সরকার গঠন হলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড পৌঁছে দেওয়া হবে। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে খাল খননের উদ্যোগ নেওয়া হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ রূপসা গড়ে তুলবো। তিনি গতকাল ৫ জানুয়ারি বাদ আছর আইচগাতী ইউনিয়নের ৩নং মিলকী-দেয়াড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিসিবির পরিচালক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, শেখ আলী আজগর, এম এ সালাম, মোল্যা রিয়াজুল ইসলাম, শাহানুর রহমান আরজু, জেলা তাঁতিদলের আহবায়ক শহিদুল ইসলাম লিটন তালুকদার প্রমুখ।

মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান মনিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন শেখ আবু সাইদ, সরদার ফরিদ আহম্মেদ, আবুল হাসনাত হাসান, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, রেজাউল ইসলাম, নয়ন মোড়ল, শাহজামান প্রিন্স, খান সিরাজুল ইসলাম পরাগ, মো. শিহাবুল ইসলাম, উত্তর রূপসা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় আহম্মেদ, মেহেদী হাসান প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিবুল্লাহ। এর আগে আজিজুল বারী হেলাল প্রধান অতিথি হিসেবে রূপসা উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাজাপুর সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।