1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সংবাদ সম্মেলনে যা বললেন যশোর সদর জামায়াত মনোনীত প্রার্থী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সংবাদ সম্মেলনে যা বললেন যশোর সদর জামায়াত মনোনীত প্রার্থী

  • প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর-৩ (সদর) নির্বাচনী এলাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে তাদের নারী কর্মীদের ওপর শারীরিক আক্রমণ ও অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।যশোর জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে ভিপি আব্দুল কাদের বলেন, সরকার একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে তাঁর নারী কর্মীরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন:প্রশাসনে বারবার অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ভোটারদের মধ্যে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে।দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী প্রশাসনের প্রতি কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রতীকে ভোট দিতে পারেন, এমন একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বিবৃতিতে তিনি নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং বর্তমান সংকটময় পরিস্থিতিতে সত্য তুলে ধরার অনুরোধ জানান।এসব অভিযোগের বিষয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সামনে বলেছেন বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রধান নির্বাচনী এজেন্ট ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসীকে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছি না। বরং মাঠ থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা মাঠে নেমেছে। এ ছাড়া দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে খেয়াল রাখার জন্য ভোটারদের টাকা দেওয়া হচ্ছে, এমন অভিযোগও আছে।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘ভৌগোলিক দিক, প্রভাবশালী ব্যক্তিদের বাড়িসহ কয়েকটি দিক বিবেচনা করে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র নির্ণয় করা হয়। এ ধরনের ভোটকেন্দ্র ৫০টি থেকে কমিয়ে আনা হয়েছে। নির্বাচনের আগে আরও কিছু কমে আসবে। আমরা আমাদের মেকানিজম দিয়ে ভোটকেন্দ্র নিরাপদ রাখার চেষ্টা করছি।’

সন্ত্রাসীদের প্রভাবের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো প্রার্থী আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি।’উল্লেখ্য, যশোর-৩ আসনে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৪৬ হাজার ৮৬৯ জন।ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের ব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, ‘গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের পক্ষ থেকে এই আসনে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরাও এই সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।