1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ঢাকা, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টহল কার্যক্রমে নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট বিভিন্ন স্থানে একাদিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার, নগদ অর্থ জব্দ এবং ১১ জন আটক করেছে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা সদর নৌ কন্টিনজেন্ট খুলনা সদরের ৬নং ঘাট এলাকায় কয়লার ডিপো বস্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একাধিক বাসায় তল্লাশি করে রাসেল হাওলাদার, আকবর তালুকদার, তাসলিমা বেগম, শাহনাজ বেগম এবং হোসনে আরা বেগম নামক ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় ১ হাজার ৩৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন, ১টি ডিজিটাল নিক্তি এবং মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকা উদ্ধার করা হয়। এছাড়ও, গতকাল শনিবার পাথরঘাটা, চরফ্যান ও তালতলী নৌ কন্টিনজেন্টসমূহের পৃথক পৃথকভাবে পরিচালিত একাধিক অভিযানে ০৬ জন মাদক ব্যবসায়ীসহ ১ কেজির অধিক গাঁজা, ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম, ২টি বাটন মোবইল এবং মাদক ব্যবসার নগদ ২৭ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে টেকনাফ জেলায় মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট গতকাল নোয়াখালীপাড়াস্থ জুম্মাপাড়া পাহাড়ি এলাকার মানবপাচারকারী চক্রের অস্তানায় অভিযান পরিচালনা করে। এসময় অস্তানাটির নিকটস্থ ঝোপ হতে ১টি দেশীয় বন্দুক (লাম্ব ব্যারেল), ০২টি দেশীয় পিস্তল (এলজি), তাজা গোলা এবং কার্তুজ জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নৌবাহিনীর ৫ হাজার নৌসদস্য মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।