সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।২০ শে ফেব্রুয়ারি শুক্রবার খুলনা জেলার তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নের দক্ষিন কালিনগর নিবাসী অরসর প্রাপ্ত শিক্ষক স্বর্গীয় সুশীল কুমার সরকার ( ৭৫ ) মহোদ্বয়ের আত্মার শান্তি কামনায় প্রার্থনা নিবেদন , স্মৃতিচারণ ও স্বজাতি ভোজের আয়োজন করা হয় ।
স্বর্গীয় সুশীল কুমার সরকার মহোদ্বয়ের আত্মার শান্তি কামনায় ভাগবত পাঠ ও পরম করুনাময় বিধাতার নিকট ধর্মীয় প্রার্থনা সংগীত পরিবেশন করা হয়।স্বর্গীয় সুশীল কুমার সরকার ছিলেন একজন আদর্শ শিক্ষক , সমাজসেবক এবং অভিনেতা ।
তিনি ছিলেন নাট্যকার, পরিচালক ও অভিনেতা । স্বর্গীয় সুশীল কুমার সরকার নিজের অর্থ ব্যয় করে নাটক ও যাত্রা গান সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করতে ।তিনি তাঁর ছাত্রদের হাতে কলমে অভিনয় শিখিয়ে একজন ভাল অভিনেতা তৈরি করেছেন ।
তেরখাদা উপজেলা সহ বিভিন্ন উপজেলায় তিনি যাত্রা গানের নায়কের ভূমিকা সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। স্বর্গীয় সুশীল কুমার সরকার এই অকাল মৃত্যু তেরখাদা বাসী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ।স্বর্গীয় সুশীল কুমার সরকার মহাশয়ের আত্মার শান্তি কামনা ও স্বজাতি ভূড়িভোজ অনুষ্ঠানে আত্মীয় স্বজন , বিভিন্ন উপজেলা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও স্বর্গীয় সুশীল কুমার সরকার মহাশয়ের আত্মার শান্তি কামনায় স্মৃতিচারণ আলোচনা করেন শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ের আবসর প্রাপ্ত শিক্ষক কুমুদ রঞ্জন রায় , শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ের আবসর প্রাপ্ত শিক্ষক গোপাল চন্দ্র রায় ,
তেরখাদা উপজেলার ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন , বাংলাদেশ কৃষি বাংকের অফিসার জগদীশ চন্দ্র মন্ডল ,
প্রভাষ চন্দ্র সাহা,
বিশিষ্ট ধারাভাষ্যকার সমাজসেবক ও এডভোকেট প্রজেশ রায় , চিত্রা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ বিশ্বাস , আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উৎপলেন্দু গাইন , বিশ্বদেব বিশ্বাস, শিক্ষক অভিজিৎ বিশ্বাস প্রমূখ ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।