1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আগামী নির্বাচনে তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে - লবী - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আগামী নির্বাচনে তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে – লবী

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||সাবেক সংসদ সদস্য আলী আজগর লবি বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে বিএনপি’র জন্য খুবই গুরুত্বপুর্ণ। এ নির্বাচনে তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে খান জাহানআলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আলী আজগর লবি বলেন, আমরা যারা বিএনপি’র রাজনীতি করি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তাঁরই সুযোগ্য পুত্র তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

খুলনা-৫ আসন (ফুলতলা-ডুমুরিয়া) অঞ্চলের প্রতিটি মানুষের একটাই চাওয়া-পাওয়া, সেটা হলো বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থনে এ আসন থেকে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের প্রাণের দাবী বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। এটা এ অঞ্চলের মানুষের কাছে দেওয়া আমার একমাত্র অঙ্গিকার ও প্রতিশ্রুতি। তিনি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ভেদা-ভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্ব অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশার, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

বক্তৃতা করেন স্থানীয় বিএনপিনেতা শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, মোস্তাক হোসেন, গাজী মোন্তাজুর রহমান, শেখ সেলিম, ফরহাদ হোসেন, সাইফুল্লাহ তারেক, জিয়াউর রহমান, জাকারিয়া মাহমুদ পিটো, মো. ইউনুচ, মো. হেলাল শরিফ, রফিকুল ইসলাম আঃ সামাদ, সরদার ফজলুর রহমান, ইউপি সদস্য শেখ আলামিন হোসেন, হাফিজুর রহমান সাফি, মোহাম্মদ বাচ্চু, নূর ইসলাম, খান ইসমাইল হোসেন বাবু, মহিলা দল নেত্রী শিরিনা আক্তার, রাজিয়া বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মঞ্জুরুল ইসলাম, মো. তাজিম হোসেন, ইলিয়াজ হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম প্রমূখ।

সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা ।

সভা শেষে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালন করেন বিএনপিনেতা আবুল বাশার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।